বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • রাঙ্গামাটিতে ফের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার

    রাঙ্গামাটিতে ফের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোটা বিরোধী ঐক্যজোটের ডাকা হরতালের মতো তীব্র আন্দোলনের মুখে অবশেষে ২১ নভেম্বর রাঙ্গামাটি জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

    কোটা বিরোধী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেন, হরতাল পালনে যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। পরীক্ষা স্থগিত হওয়ায় আমরা হরতাল প্রত্যাহার করেছি।

    সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন স্থানে অবরোধকারীরা যানবাহন চলাচল সীমিত করে দেয়, কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এর ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু এবং বিশেষ করে রোগীবাহী যানবাহন চরম ভোগান্তির সম্মুখীন হয়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমানোর স্বার্থে রাঙ্গামাটি রিজিয়নের অধীনস্থ সেনাবাহিনীর টহল দল সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করে। অবরোধের কারণে স্থবির হয়ে পড়া বেশ কিছু সড়ক সেনাবাহিনী ক্লিয়ার করে যান চলাচল সচল করতে সহায়তা করে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে দায়িত্ব পালন করছে।

    পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার জেলা পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করেন যেন তিনি সুশীল সমাজ, আন্দোলনকারীদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেন।

    এ অনুরোধের পর জেলা পরিষদের চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করে নির্ধারিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেন। এর পাশাপাশি রিজিয়ন কমান্ডার আরও উল্লেখ করেন যে, পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো তৃতীয় পক্ষ যেন নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। 

    রিজিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জননিরাপত্তা, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন