বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর  পর্যন্ত এক সপ্তাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য  জব্দ করা হয়।

    বুধবার দুপুর ১২ টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান।

    বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শাল-চাদর কসমেটিকস, ওষুধ, আতশবাজি, গরু, কাভার্ড ভ্যান, সিএনজি এবং বিভিন্ন খাদ্যসামগ্রী। এর মধ্যে শাড়ি, থ্রি-পিস ও শাল-চাদরের বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৭৮ হাজার টাকা, আর খাদ্যসামগ্রীর মূল্য প্রায় ১ কোটি ২৯ লাখ ২২ হাজার টাকা।

    এছাড়াও মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপসহ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া,  কসবা এবং কুমিল্লা জেলার বুড়িচং,  ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ লক্ষ  টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য  জব্দ করা হয়।  উদ্ধারকৃত মালামাল   ও খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন