বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • গ্যারেজে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, গ্রেফতার ৩

    গ্যারেজে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের পৌর শহরের ইটেরপোল এলাকায় একটি গাড়ির গ্যারেজে মেরামতের জন্য রাখা নিপু পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

    মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এ ঘটনায় গ্যারেজ মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন কান্নাজড়িত কণ্ঠে বলেন, গাড়িটা কয়েক দিন ধরে দিদারের গ্যারেজে মেরামতের কাজ চলছিল। ভোরবেলায় কে বা কারা আগুন লাগিয়ে সবকিছু ছাই করে দিল। যন্ত্রাংশসহ প্রায় ৯৫ শতাংশ মালামাল পুড়ে গেছে। আমি মেরামতের জন্য দেড় লাখ টাকা দিয়েছিলাম। আগুনে মোট ১৮ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। তিনি আরও বলেন, এই গাড়িটাই ছিল আমার সংসারের একমাত্র অবলম্বন। এই গাড়ি চালিয়েই স্ত্রী-সন্তান নিয়ে চলতাম। সব স্বপ্ন মুহূর্তে ভস্ম হয়ে গেছে। এখন আমি পথে বসার উপক্রম। এমন নিষ্ঠুরতার শিকার হয়ে আমি স্তব্ধ হয়ে গেছি। আমি ন্যায়বিচার চাই। যারা আমার সর্বনাশ করেছে তাদের শাস্তি এবং ক্ষতিপূরণ পাওয়ার আশা করছি।

    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা বলেন, বাসে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং এটি পরিকল্পিত নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ গাড়ীটি উদ্ধার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। এছাড়া ঘটনা উৎঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন