মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • আফিয়ার পৈতৃক পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ

    আফিয়ার পৈতৃক পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের শিশু আফিয়ার যত দ্রুত সম্ভব ডিএনএ পরীক্ষার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। ইতোমধ্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত আফিয়ার বাড়িতে গিয়েছেন। কার্যক্রমের অংশ হিসেবে আফিয়া ও তার মা মনিরা বেগম রোববার কোতোয়ালি থানায় উপস্থিত হন। আদালতের আদেশ নিয়ে দ্রুতই আফিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

    শুধু তাই নয়, আফিয়া যদি মোজাফফরের সন্তান হিসেবে প্রমাণিত হয়, তাহলে মিথ্যা অপবাদ, স্ত্রী ও সন্তানের প্রতি অবহেলা এবং পরিত্যাগের অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

    রোববার থানায় অবস্থানকালে আফিয়ার মা মনিরা বলেন, তিন বছরের শিশু আফিয়ার বাবা থাকতেও আজ নেই। আফিয়ার গায়ের রং শ্বেত হওয়ায় তাকে ছেড়ে চলে গেছে মোজাফফর। এতদিন নানা উপায়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে উল্টো আমাকে হুমকি দিত। তখন কেউ পাশে ছিল না বলে আইনি ব্যবস্থা নিতে পারিনি। এখন অনেকেই সহযোগিতা করছেন ন্যায়বিচার পেতে।”

    তিনি আরও বলেন, শুক্রবার আমাদের বাড়িতে পুলিশের একটি টিম আসে। নানা বিষয়ে খোঁজখবর নেয়। ওসি স্যার আমাকে রোববার থানায় আসতে বলেছিলেন, তাই এসেছি। তার সঙ্গে কথা বলেছি।আফিয়া আমার ও মোজাফফরের ওরসজাত সন্তান হওয়া সত্ত্বেও তিন বছর ধরে মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে ঘুরতে হয়েছে। আমি চাই সত্যটা স্পষ্ট হোক। শুধু তাই নয়-জাফফরের বিচার হোক।
    কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, আফিয়ার বিষয়টি নিয়ে পুলিশ সুপার আমাকে দ্রুত ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে আফিয়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও রাজি হয়েছেন। লিগ্যাল এইডের মাধ্যমে আদালতে আবেদন জানানো হবে। আদালতের আদেশ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন