মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন
  • কমওয়ার্ড-এ সেরার স্বীকৃতি পেল মাস্টহেড পিআর

    কমওয়ার্ড-এ সেরার স্বীকৃতি পেল মাস্টহেড পিআর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর আবারও পেয়েছে সেরা পিআর এজেন্সির স্বীকৃতি। ব্র্যান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড-২০২৫ এ পিআর ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এবছর পিআর ক্যাটাগরিতে এটিই সর্বোচ্চ পুরস্কার।  

    শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন’ শীর্ষক অনুষ্ঠানে মাস্টহেড পিআর–এর কর্মকর্তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

    এ বছর বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের ‘সাসটেইনেবিলিটি’ উদ্যোগভিত্তিক পিআর ক্যাম্পেইন সফলভাবে সম্পাদনের স্বীকৃতি হিসেবেই পুরস্কারটি দেওয়া হয়েছে মাস্টহেডকে। ক্যাম্পেইনের লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

    কমওয়ার্ড-এর এবারের ১৪তম আয়োজনের মাধ্যমে ৩২টি ক্যাটাগরিতে মোট ১৩৪টি ক্রিয়েটিভ কোম্পানি ও বিজ্ঞাপনকে পুরস্কৃত করা হয়।

    এর আগে ২০১৭ সালে আয়নাবাজি সিনেমার ডিজিটাল প্লাটফর্মে পিআর ক্যাম্পেইনের জন্য গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড, ২০১৪ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিআইডি গোল্ড অ্যাওয়ার্ড, ২০১৯ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পিআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন সামিটে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সেরা পিআর এজেন্সির স্বীকৃতিসহ দেশ-বিদেশে একাধিক সম্মাননা অর্জন করে মাস্টহেড পিআর।

     


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ