মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • চল্লিশের পর ত্বক উজ্জ্বল রাখার সহজ ঘরোয়া উপায়

    চল্লিশের পর ত্বক উজ্জ্বল রাখার সহজ ঘরোয়া উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিয়মিত ত্বকের যত্নের গুরুত্ব সম্পর্কে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন কমে যায়, যার ফলে সূক্ষ্ম রেখা ও বলিরেখা চোখে পড়ে। বিশেষ করে চল্লিশের বেশি বয়সী নারীরা এই সমস্যায় বেশি ভোগেন। তবে ঘরে থাকা সাধারণ উপাদান, যেমন অলিভ অয়েল ব্যবহার করে ত্বককে টানটান, গ্লোয়িং এবং ইয়ং রাখা সম্ভব।

    অলিভ অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখে, সূক্ষ্ম রেখা কমায় এবং বহু অ্যান্টি-এজিং ক্রিমের চেয়ে কার্যকর। এছাড়া ঘরে তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে।

    অলিভ অয়েল + মধু + লেবুর রস প্যাক (ত্বক টানটান ও গ্লোয়িং স্কিনের জন্য)

    উপকরণ:

    • অলিভ অয়েল – ১ চা চামচ
    • মধু – ১ চা চামচ
    • লেবুর রস – কয়েক ফোঁটা

    ব্যবহার পদ্ধতি:

    • সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগান।
    • ১৫ মিনিট রেখে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
    • ব্যবহার করুন, সপ্তাহে ২ দিন — সকালে বা রাতে ঘুমানোর আগে।

    উপকারিতা:

    • ত্বক হবে টানটান, মসৃণ ও উজ্জ্বল।
    • লেবু ত্বকের দাগ হালকা করে, মধু দেয় প্রাকৃতিক ময়েশ্চার।

    অলিভ অয়েল + অ্যালোভেরা জেল + ভিটামিন E ক্যাপসুল (অ্যান্টি-এজিং প্যাক)

    উপকরণ:

    • অলিভ অয়েল – ১ চা চামচ
    • অ্যালোভেরা জেল – ১ চা চামচ
    • ভিটামিন E ক্যাপসুল – ১ টি

    ব্যবহার পদ্ধতি:

    • সব উপাদান মিশিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করুন।
    • ২০ মিনিট পর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন বা হালকা কুসুম জল দিয়ে ধুয়ে ফেলুন।
    • ব্যবহার করুন, সপ্তাহে ৩ দিন — রাতে ঘুমানোর আগে সবচেয়ে ভালো।

    উপকারিতা:

    • ত্বক হবে হাইড্রেটেড ও সফট।
    • বয়সের রেখা, ফাইন লাইন ও বলিরেখা কমে যাবে।

    অলিভ অয়েল + বেসন + দই প্যাক (ডার্ক স্পট ও ডালনেস কমানোর জন্য)

    উপকরণ:

    • বেসন – ১ চামচ
    • দই – ১ চামচ
    • অলিভ অয়েল – ১ চা চামচ

    ব্যবহার পদ্ধতি:

    • পেস্ট তৈরি করে মুখে লাগান।
    • ১৫–২০ মিনিট পর শুকিয়ে গেলে হালকা করে ঘষে ধুয়ে ফেলুন।
    • ব্যবহার করুন, সপ্তাহে ২ বার — সকালে ব্যবহার করা ভালো।

    উপকারিতা:

    • ডার্ক স্পট, পিগমেন্টেশন ও ট্যান কমায়।
    • ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

    মনে রাখবেন 
    1.প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন।
    2.খুব তেলতেলে ত্বকে শুধুমাত্র রাতে ব্যবহার করুন।
    3.ব্যবহার শেষে সবসময় ময়েশ্চারাইজার লাগান।
    4.নিয়মিত ৩–৪ সপ্তাহ ব্যবহার করলে ফল অবশ্যই দেখতে পাবেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ