বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • রাঙ্গুনিয়াবাসীর মনে সালাউদ্দিন কাদের চৌধুরী এখনো জীবিত

    রাঙ্গুনিয়াবাসীর মনে সালাউদ্দিন কাদের চৌধুরী এখনো জীবিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুসল্লীরা যখন এক জায়গায় জড়ো হয়, তাদের থেকে দোয়া নেওয়াটা আমাদের মতো রাজনীতিবিদদের একটা ফরজ কাজ। এতগুলি মুসল্লী যখন এক সাথে হয়েছে, এই সুযোগে আমি দোয়া চাই বোনা তা হয়না। সে কারণেই  আপনাদের সামনে এসেছি দোয়া চাওয়ার জন্য।

    ১৫ নভেম্বর (শনিবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনুছিয়া আজিজুল উলূম মাদ্রাসার বার্ষিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম -৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। 

    হুমাম কাদের চৌধুরী বলেন, তিনি আরও বলেন, আপনারা যাকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, তিনি চেয়েছিলেন যে, উনার মরা দেহ যেন রাঙ্গুনিয়ায় নিয়ে আসা হয় এবং রাঙ্গুনিয়ায় যেন তাঁকে দাফন করা হয়। আপনারা জানেন ১০ বছর আগে এই ফ্যাসিষ্ট সরকার আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দেয়নি। 
     
    তিনি বলেন, রাঙ্গুনিয়ার যেই জনগন সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাংসদ পাঠিয়েছে, ভালবেসেছে, তাঁর বিপদের সময় তাঁর জন্য দোয়া করেছে। আমি চাচ্ছি তাদের সাথে আমার পরিবারের পরিচয় হয়ে যাক। 

    'আমার মা, ভাই-বোন এখনো ভেতরে ভেতরে কাঁদে, কারণ তাদের মনের মধ্যে এখনো একটা আশংকা রয়ে গেছে, যে আব্বাকে কি সবাই ভুলে গেছে? আমি রাজনীতি করি বলে আমি এসে আপনাদের সাথে দেখা করতে পারি, আপনাদের থেকে শুনতে পারি যে আপনাদের মনের মধ্যে এখনো সালাউদ্দিন কাদের চৌধুরী জীবিত আছেন। আমি প্রথম বারের মতো আমার পরিবারকে দেখাতে চাই যে, আসলে আমার মরহুম বাবাকে রাঙ্গুনিয়াবাসী কতটা ভালবেসেছিল এবং এখনো ভালবাসে।'

    আমরা এই মঞ্চে দাঁড়িয়ে যেই মওলানারা বক্তব্য রেখেছে, তাদেরকে অসম্মান করবোনা রাজনীতির নিয়ে কথা বলে। আমি এখানে এসেছি আপনাদের সন্তান হিসেবে, চট্টগ্রামের সন্তান হিসেবে। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাচ্ছি, আশাকরি আপনারা আমি এবং আমার মরহুম বাবার জন্য দোয়া করবেন। 

    মাওলানা নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও কারী এনামুল হকের সঞ্চালনয় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার পরিচালক  মাওলানা আবু তাহের নদভী, বিশেষ ওয়াজিয়ান ছিলেন, মাওলানা আরশাদ রহমানি, মুফতি গাজী ছানাউল্লাহ রহমানি, মাওলানা নজীর আহমেদ টঙ্গী, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মাও. সিবগতুল্লাহ নূরী, মাও. কাজী আকতার হোসাইন প্রমূখ।

    ক্যাপসন: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনুছিয়া আজিজুল উলূম মাদ্রাসার বার্ষিক সভায় বক্তব্য রাখছেন হুমাম কাদের চৌধুরী। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন