বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • নাসিরনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

    নাসিরনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ আগস্টের সহিংসতা মামলায় আওয়ামী লীগের দুই স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন।

    গ্রেপ্তাররা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আহাদ (৭০) এবং উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী অলি মিয়া (৬০)।

    রোববার (৯ নভেম্বর) ভোররাতে নাসিরনগর সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

    গ্রেপ্তার শেখ আব্দুল আহাদ ও হাজী অলি মিয়া একই এলাকার মৃত জারু মিয়ার পুত্র। শেখ আব্দুল আহাদ নাসিরনগর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তিনি পূর্বে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান, “৪ আগস্টের সহিংসতা মামলায় আহাদ ও অলি তালিকাভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন