মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সহজে তৈরি স্বাস্থ্যকর কোল স্ল রেসিপি

সহজে তৈরি স্বাস্থ্যকর কোল স্ল রেসিপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শীতকালে বাজারে রঙিন ও পুষ্টিকর সবজি পাওয়া যায়। এসব সবজি দিয়ে তৈরি করা যায় নানা স্বাস্থ্যকর খাবার, যার মধ্যে অন্যতম কোল স্ল। এটি সহজেই তৈরি করা যায় ঘরে, অল্প কিছু মসলা ও সবজি মিশিয়ে।

চলুন জেনে নেওয়া যাক, কোল স্ল তৈরির রেসিপি-

বাঁধাকপি মিহি কুচি – ১/৪ কাপ
গাজর মিহি কুচি – ১/৪ কাপ
শশা মিহি কুচি – ১/৪ কাপ
পানি ঝরানো টকদই – ১ কাপ
লবণ – স্বাদমতো
জিরা টালা গুঁড়া – ১ চা চামচ
বিট লবণ – ১/২ চা চামচ
মরিচ টালা গুঁড়া – সামান্য
চিনি – সামান্য

প্রস্তুত প্রণালী:
১. টকদইয়ের সঙ্গে লবণ, জিরা গুঁড়া, বিট লবণ, মরিচ গুঁড়া ও চিনি ভালোভাবে মিশিয়ে ক্রিমের মতো মিশ্রণ তৈরি করুন।
২. এরপর এতে বাঁধাকপি, গাজর ও শশা কুচি যোগ করুন।
৩. সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি স্বাস্থ্যকর কোল স্ল।

শীতকালীন সহজ ও পুষ্টিকর এই কোল স্ল পারিবারিক খাবার বা লাঞ্চে পরিবেশন করতে পারেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন