বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করল ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি

    প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করল ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির গৌরবময় ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে আজ ৮ নভেম্বর (শনিবার) পুরো জোন সদরকে বর্ণিল সাজসজ্জায় আলোকিত করা হয়।

    দুপুরে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি-এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কামাল শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশ নেন।

    এসময় অন্যান্যের মধ্যে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মিজানুর রহমান, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল সহ আমন্ত্রিত সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন