বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের নতুন কমিটি ঘোষণা

    পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের নতুন কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘আমার পাহাড়, আমার জীবন’ ও 'যুগে যুগে তারুণ্যের শক্তি, ঘরে তুলবে পার্বত্য ভূমির মুক্তি' এই স্লোগানে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

    শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি প্রেসক্লাবের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

    পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মোঃ নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম।

    পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফছার রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মোরশিদা আক্তার, নাগরিক পরিষদ স্থানী কমিটির সদস্য মোঃ সাব্বির আহমদ, নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল গফুর বাদশা, ছাত্র পরিষদের সভাপতি মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

    বক্তারা, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

    এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদসহ নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন