বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সীতাকুণ্ডে বগি রেখে চলে গেলো মালবাহী ট্রেন

    সীতাকুণ্ডে বগি রেখে চলে গেলো মালবাহী ট্রেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া রেললাইনে লাইনচ্যুত বগি রেখে চলে গেলো একটি মালবাহী ট্রেন।

    শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মুখী একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ড শেখপাড়ায় পৌছালে বগির তিনটি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটে। 

    জানা যায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ড রেলস্টেশন থেকে শেখপাড়া রেল ক্রসিং এর মাঝের অংশে দুইটি কন্টিনার ও একটি বগি ফেলে রেখে চলে যায়। দুইটি কন্টিনার এর মধ্যে একটি কন্টিনার লাইন এর বাইরে চলে যায়।

    এই ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।পরে ট্রেনের মূল অংশটি বরতাকিয়া রেলস্টেশন গিয়ে থামে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    খবর পেয়ে ঘটনাস্থালে যান রেলওয়ে কমকর্তারা। এসময় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার কাজ চলছে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন