মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আমড়া দিয়ে ডিমের কোরমা

আমড়া দিয়ে ডিমের কোরমা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গরম ভাতের সঙ্গে মশলাদার কোরমার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়, আর সেই স্বাদকে আরও নতুন মাত্রা দেয় আমড়া দিয়ে ডিমের কোরমা। আমড়ার টক-মিষ্টি স্বাদ ও ডিমের ঝোলের মিশ্রণে তৈরি হয় এক অনন্য ঘরোয়া পদ, যা গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও নতুন স্বাদের চমক দেয়।

সহজ উপকরণে তৈরি এই কোরমা হতে পারে দুপুরের বা রাতের মেনুর এক ভিন্ন আয়োজন।

উপকরণ
আমড়া – ৫টি
ডিম – ৫টি
নারকেলের দুধ – ১ কাপ
আদা-বাটা – ১ চা চামচ
রসুন-বাটা – ১ চা চামচ
পেঁয়াজ বাটা – ১ চা চামচ
গরম মসলা – পরিমাণমতো
কাঁচামরিচ – স্বাদমতো
চিনি – সামান্য
তেল – পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে আমড়াগুলো ছিলে ধুয়ে লম্বা লম্বা দাগ কেটে নিন। অন্যদিকে পাঁচটি ডিম সেদ্ধ করে তেলে ভেজে তুলে রাখুন।

এরপরে আলাদা একটি কড়াইয়ে তেল গরম করে বাটা মসলা আর গরম মসলা দিয়ে দিন। অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিন। মসলায় আমড়া দিয়ে বাকিটুকু দুধ ঢেলে দিন।

এবার চুলার আঁচ কমিয়ে আমড়া সেদ্ধ হতে দিন। আমড়া সেদ্ধ হয়ে এলে এতে ডিম দিতে হবে। এরপর পানি কমে এলে একটু চিনি আর আস্ত কাচামরিচ দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন