বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর চোখে বাংলাদেশের রাস উৎসব

    বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর চোখে বাংলাদেশের রাস উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসবিহারী ধাম পরিদর্শন করা হয়েছে।

    বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাত ৯টায় বোয়ালখালী উপজেলার শাকপুরায় শ্রীশ্রী রাসবিহারী ধামে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত 
     লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক এ রাস উৎসব পরিদর্শন ও উদযাপন পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। 

    এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাশ, শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস, শিল্পী গোষ্ঠীর পরম কল্যাণমিত্র ও শুভাকাঙ্ক্ষী সংস্কৃতিকর্মী সুনীল দাস।  

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাকপুরা রাস বিহারী ধাম ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যাপক নারায়ন চৌধুরী, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী,  হিন্দুনেতা সজল কান্তি চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, সংস্কৃতি ব্যক্তিত্ব রাজু আচার্য্য, রাস উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক দীপেন চক্রবর্তী, সহ-সম্পাদক বিশুরাম বসু সাটু প্রমূখ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন