বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
  • মান্দায় ডেঙ্গু জয় করে ২১ রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরা

    মান্দায় ডেঙ্গু জয় করে ২১ রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ২১ জন রোগী চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২  টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসনিম হোসাইন আরিফ এ তথ্য নিশ্চিত করে বলেন,“গত দুই মাসে মোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ফলে সবাই এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এছাড়াও বর্তমানে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।”

    তিনি আরও বলেন,“রোগীদের পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।”

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সময়মতো চিকিৎসা নেওয়ায় কোনো রোগীর অবস্থাই গুরুতর হয়নি। নিয়মিত চিকিৎসা, পর্যাপ্ত বিশ্রাম ও সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

    ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর এবং গ্রামীণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

    স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। জ্বর হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরে পানিশূন্যতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দিনে-রাতে মশারি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসে।

    স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সময়মতো চিকিৎসা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গু সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন