বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ১৫ জন আহত

    ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে  দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে  সংঘর্ষ, ১৫ জন আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের হাজারো মানুষ অংশ নেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

    বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। 

    স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. সাত্তার ও মো. এমদাদের মধ্যে জায়গা কেনা-বেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করে। জায়গা বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়।

    গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সালিস বসলেও কোনো মীমাংসা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন