বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • আশুলিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

    আশুলিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আশুলিয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৫ নভেম্বর) সকালে আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ভূমি অফিসের সামনে  আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান করছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ বুলেটিন-এর নিজস্ব প্রতিবেদক ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার (সাকিব আসলাম) এবং দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি সুফি সুমন।

    তাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের আগেই একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

    জানা যায়, পতিত ফ্যাসিস্ট সরকারের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার মিথ্যা মামলাটি দায়ের করেন যা কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা রুজু করেন আশুলিয়া থানা পুলিশ।

    বক্তারা অভিযোগ করেন, কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই ওসি মামলাটি রেকর্ড করেছেন, যা সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

    আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন,

    “সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক, যাতে সত্য প্রকাশ পায়।”

    সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার সাকিব বলেন,

    “আমরা ভয় পাই না। সত্য প্রকাশের দায়িত্ব আমাদের পেশাগত অঙ্গীকার। যারা মিথ্যা মামলার মাধ্যমে আমাদের ভয় দেখাতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না।”

    এ সময় বক্তারা সাংবাদিকদের হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন