বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • মহিলা দাখিল মাদরাসার নেতৃত্বে মোহাম্মদ হোসেন শান্তি

    মহিলা দাখিল মাদরাসার নেতৃত্বে মোহাম্মদ হোসেন শান্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভাধীন হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ হোসেন শান্তি।

    গত ৪ নভেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী নবগঠিত মোহাম্মদ হোসেন শান্তি সভাপতিসহ ১০ সদস‍্যের এক পরিচালনা কমিটি দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ।

    বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক পরিচিতি সভায় মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির হাতে প্রজ্ঞাপনটি তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মো. জাকারিয়া, সহকারী শিক্ষক আব্দুর রউফ, সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক আবু কাউছারসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও সুধীজন।

    নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আলহামদুলিল্লাহ, হাজরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদরাসার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের পাশাপাশি বড় একটি দায়িত্বও। শিক্ষা ও নৈতিকতার এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

    নির্বাচনের পর স্থানীয় শিক্ষাবিদ, নবীনগর প্রেসক্লাব এবং এলাকাবাসী নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন