সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুনামগঞ্জ সীমান্তে ২৮ বিজিবির অভিযানে ১৪ ভারতীয় গরু আটক

    সুনামগঞ্জ সীমান্তে ২৮ বিজিবির অভিযানে ১৪ ভারতীয় গরু আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপি কর্তৃক ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করানোর সময় ১৪ (চৌদ্দ)টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

    মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটে সীমান্ত পিলার ১২৩৪/এমপি হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে মৌলারপাড় নামক স্থান থেকে এসব গরু আটক করা হয়। আটককৃত গরুগুলোর মোট সিজার মূল্য ধরা হয়েছে ১০,০৮,০০০/- (দশ লক্ষ আট হাজার) টাকা।

    এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক একে এম জাকারিয়া কাদের বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে।” আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন