বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • গোল্ডকাপে সেরার আসনে রামগঞ্জ উপজেলা

    গোল্ডকাপে সেরার আসনে রামগঞ্জ উপজেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে জমকালো আয়োজনের মধ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ উপজেলা।

    মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর পৌরসভা ও রামগঞ্জ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ উপজেলা। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া জাহান লাকী, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

    এর পাশাপাশি উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী, রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এন. রবিন শীর্ষ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিল্কী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ.হ.ম. মোস্তাকুর রহমান, জয়নাল আবেদীন ফিরোজ, সাহেদুর রহমান রাফি, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন