বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • চাঁদপুরে এম.এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন ও বিক্ষোভ মিছিল

    চাঁদপুরে এম.এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন ও বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

    সকাল ১০টা থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা এম এ হান্নানের পক্ষে স্লোগান দিতে থাকেন ও মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।

    অবরোধ চলাকালে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। সড়ক অবরোধের কারণে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

    এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

    বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি একাধিকবার রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। এমন ত্যাগী নেতাকে উপেক্ষা করে মনোনয়ন না দেওয়া অন্যায় ও দলের প্রতি অবমূল্যায়ন বলে দাবি তাদের।

    ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এম এ হান্নানকে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলনে নামবে ফরিদগঞ্জের বিএনপি। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

    চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশীদকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন