বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়।

    সোমবার দুপুর ১২ টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান।

    বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৭৯ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও ২৫ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মোবাইলের ডিসপ্লে ও খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন