ঝটপট মজাদার প্রন সাসলিক তৈরি করুন বাড়িতেই

চিংড়ি দিয়ে সহজে ও দ্রুত তৈরি করা যায় এমন একটি মজাদার রেসিপি হলো প্রন সাসলিক। বাড়িতে সহজে প্রয়োজনীয় উপকরণ দিয়ে তৈরি করে পরিবার ও অতিথিদের জন্য খাওয়াতে পারেন।
উপকরণ:
চিংড়ি – পরিমাণমতো
পেঁয়াজ – ১টি
ক্যাপসিকাম – ১টি
টমেটো – ২টি
মরিচ গুঁড়ো – ১ চা চামচ
জিরা গুঁড়ো – ১ চা চামচ
গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ
গোল মরিচ গুঁড়ো – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
পেঁয়াজ বাটা – ১ টেবিল চামচ
টমেটো সস – পরিমাণমতো
সয়া সস – পরিমাণমতো
তেল – ভাজার জন্য
সাসলিক কাঠি – প্রয়োজন অনুযায়ী
প্রস্তুত প্রণালী:
চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো ডুমো করে কেটে নিন। একটি পাত্রে সব মসলা এবং চিংড়ি মিশিয়ে নিন। সাসলিক কাঠিতে একে একে চিংড়ি, পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো সাজিয়ে তৈরি করুন। প্যানে তেল গরম করে সাসলিকগুলো দুই পাশে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।