বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • চট্টগ্রামের ছেলে তৈয়ব ফের আমেরিকান মেয়র

    চট্টগ্রামের ছেলে তৈয়ব ফের আমেরিকান মেয়র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান মাহবুবুল আলম তৈয়ব। এই সিটিতে কাউন্সিলম্যান পদেও দুই বাংলাদেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন।

    ‎আনুষ্ঠানিকভাবে আগামী ৪ নভেম্বরের পর এ ফল ঘোষণা করা হবে।

    ‎চট্টগ্রামের ছেলে তৈয়ব ২০২১ সালের নভেম্বরে সিটি মেয়র হিসেবে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়রের পরিচিতি পান। চার বছরের দায়িত্ব পালন শেষে আগামী ৪ নভেম্বরের নির্বাচনেও প্রার্থী হয়েছেন তিনি। তার বিপক্ষে কেউ মনোনয়ন না চাওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

    ‎এই সিটিতে কাউন্সিলম্যানের পাঁচটি আসনের মধ্যে দুটিতে এবার নির্বাচন হচ্ছে না। বাকি তিনটির দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চট্টগ্রামের পতেঙ্গার ছেলে সায়েদ রিয়াদ (২১) এবং নওগাঁর শাহিন আলম (৩৫)। আরেক আসনে কিম হারপার নামের একজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

    ‎এই সিটিতে কাউন্সিলম্যান পদে এবার যে দুই আসনে ভোট হচ্ছে না, তার একটিতে রয়েছেন চট্টগ্রামের সালাহউদ্দিন মিয়া এবং আরেকজন হলেন ক্রিস বেসলিস।

    ‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে মাহাবুবুল আলম তৈয়ব ২০০০ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে এসে মিলবোর্ন বরোতে বসতি গড়েন। শুরুতে পড়াশোনার পাশাপাশি বৃহত্তর ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের নানা কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত হন। মিলবোর্ন সিটির মেয়র নির্বাচিত হওয়ার আগে টানা ৮ বছর তিনি কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করেছেন। মেয়রের দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালে মিলবোর্ন সিটির সেলার অ্যাভেনিউয়ের অংশবিশেষের নাম ‘বাংলাদেশ অ্যাভেনিউ’ করেছেন তিনি।

    ‎আর কাউন্সিলম্যান হতে যাওয়া তরুণ সায়েদ রিয়াদ দুই বছর বয়সে মা-বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রে থিতু হন। আপার ডারবি হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর টেম্পল ইউনিভার্সিটিতে মেকানিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

    ‎নওগাঁর ছেলে শাহিন আলম বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করে ২০১১ সালে পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বসতি গড়েন। কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন