বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • কক্সবাজারে প্লাস্টিক বর্জ্য অপসারণে করলেন উত্তরা ভালুকা সমিতি

    কক্সবাজারে প্লাস্টিক বর্জ্য অপসারণে করলেন উত্তরা ভালুকা সমিতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্লাস্টিক বর্জ্যের হাত থেকে পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং এসব বর্জ্য কিভাবে সাগর ও নদ-নদীর জীববৈচিত্র্যের ক্ষতি করছে, তা তুলে ধরতে কক্সবাজারে সৈকতে দূষণের কারণ ও প্রভাববিষয়ক জনসচেতনতা কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তরা ভালুকা সমিতির নেতৃবৃন্দরা।

    ১ নভেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে সৈকতের সুগন্ধা সৈকত পয়েন্ট থেকে কলাতলী পয়েন্টে ১২০ জনের বেশি স্বেচ্ছাসেবী প্লাস্টিক বর্জ্য অপসারণের কাজে অংশ নেন। সৈকত থেকে তাঁরা সামুদ্রিক বর্জ্য অপসারণ করেন।

    এসব বর্জ্যের মধ্যে প্রধান ছিল খাবারের মোড়ক, প্লাস্টিকের তৈরি পানীয়ের বোতল, বোতলের ঢাকনা, প্লাস্টিকের ব্যাগ, তৈজসপত্র, এর ঢাকনা ইত্যাদি। প্লাস্টিক দূষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং উপকূলীয় এলাকা রক্ষা করার জন্য 
    ঢাকা উত্তরা ভালুকা সমিতি কাজ করেছে।

    জানা গেছে, উত্তরা ভালুকা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিন্ন ধর্মীয় এক কর্মসূচি পালন করে মানুষকে উদ্বুদ্ধ করে এতে সমিতির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রহিম সাংবাদিকদের বলেন, উত্তরা ভালুকা সমিতি সব সময় দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে কক্সবাজার থেকে শুরু করে দেশ বাঁচাও পরিবেশ বাঁচাও এই স্লোগান নিয়ে আমরা শুধু কক্সবাজারে নয় দেশে এবং বিদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা কর্মসূচি পালন করে যাব। সরকারের প্রতি আহ্বান থাকবে সরকারের পরিবেশ অধিদপ্তর পরিবেশ মন্ত্রণালয় তারা উত্তরায় ভালুকা সমিতির পাশে থেকে পরামর্শ এবং সহযোগিতা করবে তাহলে উত্তরা ভালুকা সমিতি আরো ভালোভাবে দেশের পরিবেশ রক্ষায় কাজ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। 

    এটি আমাদের মূল্যবান জাতীয় সম্পদ। কিন্তু আবর্জনা এই সুন্দর সৈকতের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমাদের সবার একত্রে কাজ করতে হবে।’ অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উত্তরা ভালুকা সমিতির সভাপতি আতিক গোল্লা বাহার সোহেল, সাধারণ সম্পাদক জান্নাতুল করিম, কায়ছার আহমেদ,কাজল, রহিম, নিজাম সহ সমিতির সকল নেতৃবৃন্দ।

    এসময় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পরিবেশবাদী রাকিবুল ইসলাম রিপন পরিস্কার ও পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন