বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • হাটহাজারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

    হাটহাজারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “স্বাস্থ্য ও সমতায় দেশ গড়বো সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের হাটহাজারীতেও পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

    শনিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলম, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিসংখ্যান কর্মকর্তা রাজীব পাল।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক মো. বোরহান উদ্দিন, সমবায়ী বিশ্বজিত বড়ুয়া, মো. গিয়াস উদ্দিন ও মো. শওকত হোসেন।

    সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী সমবায় কর্মকর্তা মো. খালেদ হোসেন।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহসান হাবিব, গীতা পাঠ করেন টিপু কুমার নন্দী এবং ত্রিপিটক পাঠ করেন প্রদীপ কুমার বড়ুয়া।

    এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

    অনুষ্ঠানের সমাপ্তিতে উপজেলার ৬টি সফল সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন