রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী সেলফির অজুহাতে এক বছরের মেয়েকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ‘আমির হামজার ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ’ কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বিচ্ছেদে এত টাকা! সাবেক স্ত্রীকে ৮ হাজার কোটি দেওয়ার নির্দেশ ‘বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান স্বাধীনতা দিবসে ককরোচ পার্টির ইনস্টাগ্রাম উধাও বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য ‘সঠিক নয়’: মিয়ানমার
  • মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় ৭ জন আটক  

    মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় ৭ জন আটক  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে আটককৃতদের সঙ্গে উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন—গাজীরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীনগর এলাকার মো. জাহিদুল আলম (২৪), রাজশাহীর জামিরা হাটপাড়ার নায়ন আলী (১৮), বগুড়ার ফুলবাড়ী এলাকার মো. গোলাম রাব্বি (১৮) এবং আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন ওরফে বাবলু।

    সেনাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় টহলরত সেনা সদস্যরা হঠাৎ ৫ রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে।

    অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ২টি ইলেকট্রিক শকার, ৩টি ওয়াকিটকি, ৩ হাজার ৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    এ ছাড়া শুক্রবার ভোরে আশুলিয়ার কান্দাইল রাজা-বাদশা মার্কেট এলাকায় অবৈধ অস্ত্রধারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি দেশি অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সেনাবাহিনী সাতজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন