বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নবীনগরে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ 

    নবীনগরে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ “কম্পিউটার ও নেটওয়ার্কিং” বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ (৩০ অক্টোবর) সকালে নবীনগর উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমির আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাহ উদ্দিন ভুইয়া।

    বক্তারা বলেন, সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের এই উদ্যোগ তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

    অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদ ও ভাতা প্রদান করা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন