রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাপলা চত্বর মামলা: ৯ আসামি ট্রাইব্যুনালে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর অভিনেত্রী রিধিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী সেলফির অজুহাতে এক বছরের মেয়েকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ‘আমির হামজার ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ’ কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বিচ্ছেদে এত টাকা! সাবেক স্ত্রীকে ৮ হাজার কোটি দেওয়ার নির্দেশ ‘বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান
  • তালার হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল আটটি দোকান

    তালার হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল আটটি দোকান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দারা জানান, রাত তিনটার দিকে হঠাৎ বাজারের এক প্রান্তে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে তালা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচালির দোকানসহ আটটি প্রতিষ্ঠান ছিল। টিনের ছাউনি ও কাঠের বেড়ার দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

    নৈশপ্রহরী কেরামত শেখ বলেন, ‘রাত তিনটার দিকে কুকুর ডাকাডাকি করায় আমি উত্তর দিকে যাই। ফিরে এসে দেখি সুরমান গাজীর মিষ্টির দোকানের পেছনে আগুন জ্বলছে। চিৎকার দিলে লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’

    অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী। তিনি বলেন, ‘দোকানের সব পুড়ে গেছে। অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব।’

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

    তালা থানার ওসি মো. মাইনউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন