বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চাঁদপুরে পচা ইলিশ জব্দ: মালিককে লাখ টাকা জরিমানা

    চাঁদপুরে পচা ইলিশ জব্দ: মালিককে লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা প্রায় ৩ শতাধিক কেজি পচা ইলিশ জব্দ করে মাটি চাপা এবং এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

    বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী এ অভিযান চালায়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, “অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মাছের ট্রলারে নষ্ট পচা ইলিশ মাছ পাওয়ায় হেলাল মাঝি নামক (মনপুরা, ভোলা) একজন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।”

    ওই ব্যক্তির পক্ষে মো. মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানা পরিশোধ করেন। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।

    এসময় নষ্ট পচা ইলিশ মাছ (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) কেরোসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

    চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও অন্যান্য মৎস্য ব্যবসায়ী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন