বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য
  • খোকশাবাড়ি বিএনপিতে স্বস্তি, রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহার

    খোকশাবাড়ি বিএনপিতে স্বস্তি, রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের ওপর আরোপিত সকল দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

    গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা বিএনপির প্যাডে উল্লেখ করেন, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে দলের নীতি ও শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করেন।

    তার আবেদন বিবেচনা করে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যৌথভাবে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমোদন দেন।

    এ বিষয়ে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    দলীয় সিদ্ধান্তে পুনর্বহাল হওয়ায় মোঃ রেজাউল করিম জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন