শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

    মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামি, মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ভয়াল ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে শহীদদের স্মরণে ও রক্তপাতের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপুডিয়াপট্রি চত্বরে সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

    প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট -৩ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসেন নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর সভাপতি মাস্টার রফিকুল ইসলাম পৌর সাধারণ সম্পাদক মাস্টার আলামিন হাওলাদার উপজেলা যুব নেতা শফিউল আযম সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা বলেন, “২৮ অক্টোবরের ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।”

    বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন