বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • রামগঞ্জে অপরাধ রোধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

    রামগঞ্জে অপরাধ রোধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুরে সম্প্রতি হত্যা, মাদক, ডাকাতিসহ অপরাধ বেড়ে যাওয়ায় শান্তি সমাবেশ করা হয়েছে। 

    চন্ডিপুর ইউনিয়ন রামগঞ্জ, রায়পুর ও চাঁপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায়। এ অবস্থায় উদ্বিগ্ন এলাকাবাসীকে নিয়ে অপরাধরোধে পর্তুগাল প্রবাসী মহিউদ্দিন জহির সমাবেশ ডেকেছেন। 

    সোমবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলাবাজারে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। 

    রায়পুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর- রামগঞ্জ সার্কেল) জামিলুল হক। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী।  এসময় বক্তব্য রাখেন ইউপি নুরে আলম জিকু, এম এ মিরন পাটওয়ারী, শামিম পাঠান, ফয়েজ আহমেদ, হাসিবুর রহমান রাফি, জোবায়ের পাটওয়ারী, ফাহাদ পাটওয়ারী ও সাইফুল ইসলামসহ অনেকে।

    আয়োজক মহিউদ্দিন জহির বলেন, সাম্প্রতিক সময়ে চন্ডিপুরে খুন, ডাকাতি, মাদকসহ কিশোর অপরাধ বেড়ে গেছে। এটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় বেশি অপরাধ সংগঠিত হচ্ছে। পুলিশ, জনপ্রতিনিধির একার পক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য সবার প্রচেষ্টা প্রয়োজন। 

    এএসপি জামিনুল হক বলেন, মাদক হচ্ছে সব অপরাধের মা। অপরাধ দমনে সবাইকে সচেতন হতে হবে। নিরাপত্তার জন্য বাসা-বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থানে নিয়মমেনে সিসি ক্যামেরা স্থাপন করলে অপরাধ কমবে। আমরা নানা সীমাবদ্ধতার মধ্যেও অপরাধরোধে রাত-দিন কাজ করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন