সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

    কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    ছেলের মৃত্যু সংবাদে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

    সোমবার (২৭শে অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।

    পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যান শ্রীবাস মালাকার। এসময় গাছের ডালের সাথে বিদ্যুৎ লাইন সম্পৃক্ত থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকারের মৃত্যু হয়। ছেলের মৃত্যু সংবাদ শুনে বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসা প্রদান করা হয়। নিহত শ্রীবাস মালাকার ভানুগাছ বাজারের ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী।

    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে দাহ করার জন্য পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন