রবিবার, ৩১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, আপাতত উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস, কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নতুন জিন পরীক্ষায় অনেক স্তন ক্যানসার রোগীর কেমোথেরাপি ছাড়াই চিকিৎসার সম্ভাবনা ছুটি শেষ, সোমবার থেকে শুরু কর্মযজ্ঞ ১০০ দিনের সরকারের কাজের অগ্রগতির চিত্র তুলে ধরলেন উপদেষ্টা এআই ক্যামেরা ব্যবহার করে প্রতারণা, ডিএমপির বিশেষ সতর্কবার্তা হামে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৪৫, নতুন আক্রান্ত ১,২২৪ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা, শুরু হজের আনুষ্ঠানিকতা সমালোচনার ঝড়ে বেতারের পোশাক নির্দেশনা প্রত্যাহার টাঙ্গাইলে প্রাণঘাতী দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ
  • ডিইউজে ভোট ১৫ নভেম্বর অনুষ্ঠিতের দাবিতে ২০ প্রার্থী শ্রম অধিদপ্তরে স্মারকলিপি

    ডিইউজে ভোট ১৫ নভেম্বর অনুষ্ঠিতের দাবিতে ২০ প্রার্থী শ্রম অধিদপ্তরে স্মারকলিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভোট আগামী ১৫ নভেম্বর আয়োজনের দাবিতে নির্বাচনে অংশগ্রহণকারী ২০ জন প্রার্থী শ্রম অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছেন।

    স্মারকলিপি রবিবার (২৬ অক্টোবর) শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ভোট আয়োজন করা অত্যন্ত জরুরি এবং ভোট স্থগিত করার ক্ষমতা নির্বাচন কমিটির নেই।

    স্মারকলিপিতে প্রার্থীরা দাবি করেছেন, ডিইউজের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৩, ধারা ৬ অনুযায়ী নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত কেবল নির্বাহী পরিষদের অধীনে গ্রহণ করা সম্ভব। কিন্তু নির্বাচন কমিটির প্রধান কোনো সদস্য বা প্রার্থীদের সঙ্গে আলোচনা না করেই ভোট স্থগিতের আদেশ দেন।

    প্রার্থীরা এ সুযোগে ২,২৭০ জন সদস্যের ভোটাধিকার রক্ষা ও তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজন করার অনুরোধ জানিয়েছেন।

    নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী: দিদারুল আলম, সহ-সভাপতি: রফিক মুহাম্মদ, যুগ্ম সম্পাদক: খন্দকার আলমগীর হোসাইন, ফারুক আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক: ইকবাল মজুমদার তৌহিদ, ডিএম আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ মজুমদার, জনকল্যাণ সম্পাদক: ইসরাফিল ফরাজী, প্রচার সম্পাদক: মো. শিমুল হাসান

    নিবার্হী সদস্য: কেফায়েত শাকিল, মো. বাকি বিল্লাহ, ফখরুল ইসলাম, মো. জহির আলম সিকদার, মো. ইসমাইল হোসেন বাবু, মো. মজিবুর রহমান সরকার, জাহিদুর রহমান, মুজাহিদুল ইসলাম, শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, মাহমুদুল হাসান

    প্রার্থীরা জানান, ভোটের এই প্রক্রিয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্বচ্ছতা ও সদস্যদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ