বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • গুইমারায় শিম চাষে ভিডিপি সদস্যদের ভাগ্যবদল

    গুইমারায় শিম চাষে ভিডিপি সদস্যদের ভাগ্যবদল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সঠিক প্রশিক্ষণে গ্রামীণ মানুষও যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের হিল ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যরা। 

    আনসার ও ভিডিপির তত্ত্বাবধানে পতিত জমিতে আগাম জাতের শিম চাষ করে তাঁরা উচ্চ মুনাফা অর্জন করেছেন, যা তাঁদের ঋণ পরিশোধ সহজ করার পাশাপাশি পারিবারিক সচ্ছলতা ও আত্মনির্ভরতা এনেছে। বড়পিলাক গ্রামের ২৫-৩০ জন ভিডিপি সদস্য এই চাষ করে লাভবান হয়েছেন এবং তাঁদের বার্ষিক আয় ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে।

    জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশিক্ষক আল আমিন-এর নিবিড় পর্যবেক্ষণ ও হাতে-কলমে প্রশিক্ষণের সহায়তায় ভিডিপি সদস্যরা আনসার ভিডিপি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণ করেন।
    শীতকালীন সবজি হলেও তাঁরা আগাম জাতের শিম চাষ শুরু করেন। মৌসুমের শুরুতেই বাজারে ফসল সরবরাহ করায় ভালো দাম পান, যার ফলে তাঁরা উচ্চ মুনাফা অর্জন করেছেন।

    এই সফলতার পেছনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম হারুন, প্রশিক্ষক আল আমিন এবং উপজেলা কৃষি কর্মকর্তার যৌথ কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক চাষপদ্ধতি, রোগ দমন ও ফলন বৃদ্ধির কৌশল কাজে লাগিয়ে তাঁরা উন্নত মানসম্মত ফলন পেয়েছেন।

    আনসার ও ভিডিপি প্রশিক্ষক আল আমীন জানান, ভিডিপিদের আয় বৃদ্ধির চিন্তা থেকেই পতিত জমিতে আগাম সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়। এতে রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করে।

    হিল ভিডিপি সদস্য বেলাল তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, "আল আমিন স্যারের সহযোগিতায় ভিডিপি ব্যাংক থেকে লোন নিয়ে সবজি চাষ করে আমাদের ভাগ্য ফিরেছে। আমার প্রায় বছরে ৩/৪ লক্ষ টাকা আয়।"

    তবে আরও বড় পরিসরে চাষাবাদের জন্য ঋণের পরিমাণ বাড়ানোর দাবিও উঠেছে। সহকারী প্লাটুন লিডার মহি উদ্দিন বলেন, "আমরা আনসার ভিডিপি ব্যাংক হতে লোন নিয়ে এই চাষাবাদ করেছি। আমাদের কে যদি লোনের পরিমাণটা ১ লাখ টাকা করে দেওয়া হয়, তাহলে আমাদের আরও উপকার হবে।"

    বর্তমানে গুইমারায় উৎপাদিত শিম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ হচ্ছে। ভিডিপি সদস্যদের এই সাফল্য প্রমাণ করে যে প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে গ্রামীণ জনগোষ্ঠীও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন