বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিমের পথসভা 

    রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিমের পথসভা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলেরহাট বাজার ও দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভা করেছেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। 

    শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ২নং হোসনাবাদের বিভিন্ন পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়।

    পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।

    তিনি বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সমতা ও সুশাসনের প্রতীক। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অংশ নিন।”

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. শাহ আলম, যুব বিভাগের সভাপতি সরোয়ার হোসেন, হোছনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মহিউদ্দিন বাবু প্রমুখ।

    নেতৃবৃন্দরা পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এরআগে তিনি পারুয়ায় পুকুরে পরে মারা যাওয়া তিন শিশুর পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন