বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি বিভাগের বীজ বিতরণ অনুষ্ঠিত

    নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি বিভাগের বীজ বিতরণ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।

    সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহআলম মজুমদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

    শহীদ কামরুল মিয়ার পিতা নান্নু মিয়া বলেন, “সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তরুণদের কৃষিতে সম্পৃক্ততা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    তরুণ উদ্যোক্তা সাইফুল্লাহ বলেন, “তরুণদের কৃষিতে আগ্রহী করতে প্রশিক্ষণ ও উৎসবমূলক আয়োজন ইতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কার্যক্রম দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে।”

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, “তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করতেই এই বীজ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ও নবীন চিন্তাধারার সংযোজনই ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে।”

    ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, “সরকার আধুনিক কৃষিতে তরুণ ও শিক্ষিত শ্রেণিকে আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাণিজ্যিক কৃষিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করছে।”

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত ২০ জন তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে বীজ বিতরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন