বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নবীনগরে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    নবীনগরে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগরের মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে এ সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি টেকনো ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ্‌ জালাল উদ্দিন আহমেদ।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব ও আলমনগর যুব ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

    সহকারী শিক্ষক মো. জিহাদ মিয়া ও রীমা হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তব‍্য রাখেন আলমনগর যুব ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি লিল মিয়া সর্দার, নুর আলম, কামাল উদ্দিন, মো. খলিলুর রহমানসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা।

    অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করবে।

    পরিশেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন