অতিথি আপ্যায়ন ও বিকেলের নাস্তায় প্রন ফ্রাই

আপনার বাড়িতে যদি চিংড়ি থাকে আর সহজে মুখরোচক কিছু খেতে ইচ্ছা হয় তাহলে তৈরি করে নিতে পারেন প্রন ফ্রাই। এটি রাখতে পারেন অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায়। চলুন জেনে নেওয়া যাক প্রন ফ্রাই তৈরির রেসিপি-
উপকরণ:
চিংড়ি – ১ কেজি
লবণ – ১ চা চামচ
সয়াসস – ১ চা চামচ
লেবুর রস – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
বেসন – ২ কাপ
সুজি – ১/২ কাপ
চালের গুঁড়া – ১/২ কাপ
হলুদ গুঁড়া – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
ভাজা জিরা – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
তেল – ভাজার জন্য
প্রণালী:
চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন।
এতে লবণ, সয়াসস এবং গোলমরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করুন।
বেসন, সুজি, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, ভাজা জিরা এবং মরিচ গুঁড়া মেখে একটি ব্যাটার তৈরি করুন।
কড়াইতে তেল গরম হলে চিংড়িগুলো এক এক করে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে বাদামি করে তুলে নিন।
প্রন ফ্রাই অতিথি আপ্যায়ন বা বিকেলের নাস্তায় পরিবেশন করার জন্য প্রস্তুত।