শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি
  • কয়রায় পুষ্টি বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

    কয়রায় পুষ্টি বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনার কয়রা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সভায় কারিগরি সহায়তা প্রদান করে উন্নয়ন সংস্থা উত্তরণ।

    সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের পুষ্টি এমএসপি ও প্রকল্প কর্মকর্তা ড. মো. মনির উদ্দিন।

    তিনি বলেন, “পুষ্টি নিয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, খাদ্যের মান উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের মধ্যে পুষ্টি জ্ঞানের প্রসার সময়োপযোগী একটি পদক্ষেপ।”

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, “পুষ্টি নিয়ে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলার জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।”

    সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারুণ রায়, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. শুভ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রমনিয়াম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভুদার চন্দ সানা, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্যাহ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. মোক্তার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা।

    বক্তারা বলেন, গ্রামীণ জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা তৈরি ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলায় সরকারি-বেসরকারি উদ্যোগ আরও বিস্তৃত করা দরকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন