ঝটপট ও সুস্বাদু ডিমের দোপেঁয়াজা রেসিপি

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন ডিমের দোপেঁয়াজা। বাড়িতে হঠাৎ অতিথি এলেও আপ্যায়নে রাখতে পারেন ডিমের এই পদ। চলুন জেনে নেওয়া যাক ডিমের দোপেঁয়াজা তৈরির রেসিপি-
উপকরণ
সেদ্ধ ডিম – ৪টি
পেঁয়াজ কুচি – ১ কাপ
আদা-রসুন বাটা – ১ চা চামচ
হলুদ – ১/২ চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
টমেটো সস – ২ টেবিল চামচ
ভাজা জিরা গুঁড়া – ১ চা চামচ
লবণ – পরিমাণমতো
তেল – পরিমাণমতো
তৈরি করার পদ্ধতি
কড়াইতে তেল গরম করে ডিমগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইতে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভাজুন যতক্ষণ না সুবাস বের হয়। এবার হলুদ, মরিচ গুঁড়া, টমেটো সস ও লবণ যোগ করে মশলা ভালোভাবে কষান। ভাজা ডিমগুলো মশলার সঙ্গে দিয়ে সামান্য পানি ছিটিয়ে মশলা ডিমের গায়ে মাখান। পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন