মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঘরেই তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলে মাছের পোলাও

ঘরেই তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলে মাছের পোলাও
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাঙালির আহারের তালিকায় মাছের উপস্থিতি যেন অবিচ্ছেদ্য। তবে প্রতিদিনের ভাজা বা ঝোলের বাইরে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু মাছের পোলাও। পোলাওয়ের ঘ্রাণের সঙ্গে মাছের মিশেল খাবারে যোগ করে এক অনন্য স্বাদ ও পুষ্টিগুণ।

চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি—

উপকরণ:
বাসমতি চাল: ১ কেজি
বড় মাছ (কাটা কম): ১২ টুকরো
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: আধা চা চামচ
টক দই: ১ কাপ
গোটা জিরা: ১ চা চামচ
গোলমরিচ: ১ চা চামচ
জায়ফল: অর্ধেক
লবঙ্গ: ৪–৫টি
দারুচিনি: ১ টুকরো
ছোট এলাচ: ৬টি
পেঁয়াজ কুচি: ২ কাপ
তেজপাতা: ২টি
কিশমিশ: আধা কাপ
চিনি ও লবণ: পরিমাণমতো
ঘি: ১ কাপ

প্রস্তুত প্রণালি:

১. প্রথমে মাছের টুকরোগুলো আদা বাটা, দই ও লবণ মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন।
২. চাল সেদ্ধ করার সময় জিরা, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ একটি পুঁটলিতে বেঁধে হাঁড়িতে দিন। চাল অর্ধেক সেদ্ধ করে ছেঁকে নিন।
৩. কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। এরপর পেঁয়াজ সোনালি করে ভেজে বেরেস্তা তৈরি করুন।
৪. সেই পাত্রে দারুচিনি ও এলাচ ফোঁটান, তারপর বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান। মসলা কষানো হলে মাছ দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে ২০ মিনিট রান্না করুন।
৫. চিনি ও কাঁচামরিচ দিয়ে মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে মাছ তুলে নিন।
৬. এবার হাঁড়িতে অর্ধসেদ্ধ চাল বিছিয়ে তার ওপরে মাছ সাজান। কিশমিশ ও বেরেস্তা ছড়িয়ে দিন। হাঁড়ির মুখ ভালোভাবে ঢেকে ২০ মিনিট দমে রাখুন।

গরম গরম পরিবেশন করুন সুগন্ধি ও মুখরোচক মাছের পোলাও। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন