বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রামগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি

    রামগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রামগঞ্জ বালুয়া চৌমুহুনি সমিতির বাজার সড়কের মাষ্টারপাড়া এলাকার একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

    রবিবার দুপুর ২টার পর কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ স্কুল শিক্ষক আকলিমা আক্তার সুমি।

    বাসায় কেউ না থাকার সুযোগে চোরের দল উক্ত বাসা থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়।

    ডা: নাসির উদ্দিন সাগরের বড় বোন লামচর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা আক্তার সুমি জানান, আমার স্বামী পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ  মুকবুলুর রহমান। প্রতিদিনকার মতো আমরা দুইজনই বালুয়া চৌমুহুনি বাজার সংলগ্ন সমিতির বাজার সড়কের ভাই ভাই টাওয়ারের ২য় তলার ভাড়া বাসায় তালা দিয়ে স্কুলে চলে যাই। বিকালে এসে দেখি আমার বাসার মূল দরজার তালা ভাঙ্গা । ঘরের ভিতরে ঢুকে দেখি স্টীলের আলমিরার তালা ভেঙ্গে সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়।

    তার স্বামী  মুকবুলুর রহমান রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি।

    এ ব্যপারে রামগঞ্জ থানায় ক্ষতিগ্রস্থ মুকবুলুর রহমান একটি অভিযোগ দায়ের করেন।
    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রামগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক ইকবাল মনির। 

    তিনি জানান, ডিউটি অফিসারের নিকট থেকে তথ্য পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন