মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঘরেই বানান জনপ্রিয় ‘অয়েস্টার সস’

ঘরেই বানান জনপ্রিয় ‘অয়েস্টার সস’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা চাইনিজ বা স্টির ফ্রাই রান্নায় ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় উপাদানগুলোর একটি হলো অয়েস্টার সস। বাজারে সহজলভ্য হলেও এখন ঘরেই এটি তৈরি করা যায় অল্প কিছু উপকরণে।

রান্না বিশেষজ্ঞদের মতে, ঘরে তৈরি অয়েস্টার সস শুধু সুস্বাদুই নয়, তাজা উপাদানে তৈরি হওয়ায় এটি স্বাস্থ্যকরও।

উপকরণ

অয়েস্টার (ঝিনুক মাংস) – ½ কাপ
পানি – ½ কাপ
সয় সস – ২ টেবিল চামচ
চিনি – ১ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার – ১ চা চামচ (১ টেবিল চামচ পানিতে গুলানো)

প্রস্তুত প্রণালি

প্রথমে ঝিনুকের মাংস ও পানি কড়াইতে দিয়ে ৫–৬ মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হলে মিশ্রণটি ছেঁকে ঝিনুকের রস আলাদা করে রাখুন। এরপর সেই রসে সয় সস ও চিনি মিশিয়ে আবার ফুটিয়ে নিন।
সবশেষে কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন করে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে পরিষ্কার বোতলে ভরে সংরক্ষণ করুন।

রান্নায় এই সস ব্যবহার করলে খাবারে পাওয়া যায় রেস্টুরেন্টের মতো ঘন, লোভনীয় স্বাদ। বিশেষ করে স্টির ফ্রাই, নুডলস বা ফ্রাইড রাইসের জন্য এটি দারুণ জনপ্রিয় একটি সস।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন