সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • প্রজেক্ট পরিদর্শনে সারা, বাজেট ১৩০ মিলিয়ন ডলার

    প্রজেক্ট পরিদর্শনে সারা, বাজেট ১৩০ মিলিয়ন ডলার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় পর্যটকরা বিভিন্ন দেশের ভ্রমণে বেশ আগ্রহী, এই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটি বিশেষভাবে ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করার জন্য একজন দূত নিয়োগ দিয়েছে, যার কাজ হবে অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থানগুলো তুলে ধরা এবং ভ্রমণপিপাসুদের আগ্রহ সৃষ্টি করা।

    অস্ট্রেলিয়ার পর্যটন বোর্ড জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং দেশটির পর্যটন খাত আরও শক্তিশালী হবে। পর্যটকরা অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক আকর্ষণ এবং আধুনিক অবকাঠামোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

    পর্যটক টানতে অস্ট্রেলিয়ার সরকারের প্রচার কর্মসূচির নাম ‘কাম অ্যান্ড সে জি’ডে (গুড ডে)’। ভারতে এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে। কর্মসূচির আওতায় মূলত অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থান নিয়ে টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন বানানো হয়।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রচারণা কর্মসূচির উদ্দেশ্য ভারতীয়দের অস্ট্রেলিয়ায় ভ্রমণে উৎসাহিত করা, সেখানে সারার কাজ হবে, দর্শনীয় স্থান ঘুরে সেগুলোর ছবি ও নানা দিক ভ্রমণপিপাসুদের সামনে তুলে ধরা। 

    তবে সারা বলছেন, 'এটি কেবল প্রচারণামূলক কাজ নয়। এটি সেই সব স্থানের গল্প বলা, যেগুলো ভ্রমণ করলে একজন মানুষের চিন্তাভাবনা বিকাশের পথ আরও প্রশস্ত হয়। ভ্রমণ তো শুধুই ভ্রমণ নয়! এটি মানুষকে নস্টালজিক করে তোলে।' সারার মতে, ভ্রমণ মানে সংস্কৃতি, খাবার ও পথে পথে ঘুরে মানুষের সঙ্গে পরিচিত হওয়া।

    নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার কিছু স্থানের ছবি পোস্ট করেছেন সারা। সবশেষ পোস্ট করা ছবিতে তাঁকে মেলবোর্নে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, 'অস্ট্রেলিয়ায় মেলবোর্ন প্রথম ভ্রমণ করেছি। এই শহর এখনো জানে কীভাবে দর্শনার্থী আকৃষ্ট করতে হয়।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ