ডিমের সুস্বাদু বিস্কুট পিঠা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বাড়িতে সহজে তৈরি করুন সুস্বাদু ডিমের বিস্কুট পিঠা, চায়ের সঙ্গে পরিবেশনযোগ্য এবং এয়ারটাইট বয়ামে সংরক্ষণযোগ্য।
উপকরণ
ময়দা – ২৫০ গ্রাম
ডিম – ১টি
গুঁড়া দুধ – আধা কাপ
হালকা গরম পানি – পরিমাণমতো
কালোজিরা – ১ চা চামচ
লবণ – ১ চিমটি
চিনি – ১ কাপ
সয়াবিন তেল – পরিমাণমতো
এলাচের গুঁড়া – সামান্য
তৈরি প্রণালী
একটি মিক্সিং বাটে ডিম ভেঙে নিন।
তাতে চিনি, লবণ, কালোজিরা ও এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
আধা কাপ গুঁড়া দুধ মেশান।
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে ময়দা দিয়ে দিন।
হালকা গরম পানি দিয়ে নরম ডো তৈরি করুন।
ডো কিছুক্ষণ রেখে রুটি মতো বেলুন। খুব পাতলা বা মোটা করবেন না।
নিজের পছন্দমতো আকৃতিতে কেটে নিন।
চুলায় কড়াইতে সয়াবিন তেল গরম করে মৃদু আঁচে পিঠাগুলো ভেজুন।
ভাজা পিঠাগুলো ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন