বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • কুমিল্লা বোর্ডে লক্ষ্মীপুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের সাফল্য

    কুমিল্লা বোর্ডে লক্ষ্মীপুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের সাফল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪১২ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন ৪০৪ জন শিক্ষার্থী। এতে ৯৮.০৬% পাসের মাধ্যমে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি। এছাড়া কুমিল্লা বোর্ডেও অর্জনে করেছেন গুরুত্বপূর্ণ অবস্থান।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল ঘোষণার পর থেকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থীরা এসে শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

    জানা যায়, কাজী ফারুকী কলেজ থেকে এবার ৪১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৪০৪ জন কৃতকার্য হন। এছাড়া ৫৩ জন এ প্লাস, ২৪০ জন এ গ্রেড অর্জন করেন। 

    প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নুরুল আমিন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও কাজী ফারুকী কলেজ তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। সারাদেশে এবারের ফলাফল ধসেও কাজী ফারুকীর সাফল্যে সকলের কাছে কৃতজ্ঞ। আশা করি বহুদূর এগিয়ে যাবে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন