সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু

    শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় পরিবর্তন এনেছে দেশটি। এখন থেকে শ্রীলঙ্কায় ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের আগেই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করতে হবে — এমন বাধ্যবাধকতা আরোপ করেছে শ্রীলঙ্কা সরকার।

    গত ১৫ অক্টোবর (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

    বাংলাদেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে বাংলাদেশের সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছে।

    নতুন নিয়মে ভ্রমণের আগেই অনলাইনে https://www.eta.gov.lk/slvisa/ ওয়েবসাইটে গিয়ে পর্যটকদের ইটিএ গ্রহণ করতে হবে। এতে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, শ্রীলঙ্কায় অবস্থানের হোটেলের নাম-ঠিকানা, শ্রীলঙ্কা প্রবেশ ও প্রস্থানের তারিখ সংক্রান্ত তথ্য দিতে হবে। এর জন্য ফি লাগবে প্রায় ২১ মার্কিন ডলার।

    এটিএ ছাড়াও যেকোনো যাত্রী ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দিতে পারবেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ