বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রাঙ্গামাটিতে হরতালের ঘোষণা

    রাঙ্গামাটিতে হরতালের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন পার্বত্য জেলায় বায়ান্ন ভাগ বাঙালিদের বঞ্চিত করে ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোন বৈঠক রাঙ্গামাটিতে করতে দেয়া যাবে না। এবং আগামী ১৯ অক্টোবর তাদের বৈঠক প্রত্যাহারসহ আট দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে দিনব্যাপী বিক্ষোভ, অবরোধ ও হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
     
    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজ।

    নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য অঞ্চলের বৃহৎ স্বার্থে আট দফা দেয়া হয়েছে। আমরা কোন হট্টগোল চাই না। দাবি মেনে নিলে আমাদের কর্মসূচি প্রত্যাহার করা হবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিসিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. নূর হোসেন, পিসিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    তাজুল ইসলাম বলেন, বিতর্কিত ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করতে এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা রাঙ্গামাটি শহরে অবরোধ ও বিক্ষোভ পালন করবো।

    পিসিসিপি’র দাবিগুলোর মধ্যে রয়েছে— ভূমি কমিশনে জাতিগোষ্ঠীভিত্তিক সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ভূমি জরিপ সম্পন্নের পর কার্যক্রম শুরু, ২০১৬ সালের সংশোধনী আইনের সাংঘর্ষিক ধারা বাতিল, কমিশনের ক্ষমতা ২০০১ সালের আইনে ফেরানোসহ অন্যান্য দাবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন